অস্ট্রেলিয়ায় উবার ইটস (Uber Eats), ডোরড্যাশের (DoorDash) মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত ফুড ও গ্রোসারি ডেলিভারি কর্মীদের জন্য এক বড় পরিবর্তন আসছে। ফেয়ার ওয়ার্ক কমিশন (Fair Work Commission) অন-ডিমান্ড ডেলিভারি খাতের জন্য বহু প্রতীক্ষিত ‘মিনিমাম স্ট্যান্ডার্ডস অর্ডার’ (MSO) চূড়ান্ত করেছে। আগামী ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম।
উবার ইটস, ডোরড্যাশ এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের (TWU) যৌথ প্রস্তাবনার ভিত্তিতে প্রণীত এই নতুন বিধিমালার আওতায় চালকদের নমনীয়তা (flexibility) বজায় রেখেই চালু হচ্ছে নতুন ‘আর্নিংস গ্যারান্টি’ (Earnings Guarantee) ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা।
ক্যানবেরার শ্রম আইন সংস্কারের অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই সেফটি-নেট রেট আরও বাড়বে। নতুন বছরের শুরুতেই প্রতিটি যানবাহন ক্যাটাগরিতে এই সর্বনিম্ন আয় প্রতি ঘণ্টায় আরও $০.৫০ ডলার করে বৃদ্ধি পাবে। চালকদের উদ্দেশ্যে কোম্পানিগুলো জানিয়েছে, এই পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এবং এর জন্য আলাদা কোনো আবেদন করার প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ায় বসবাসরত বহু অভিবাসী ও শিক্ষার্থীদের আয়ের অনিশ্চয়তা দূর করতে এই পদক্ষেপটি দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যানবাহনভিত্তিক নির্ধারিত ন্যূনতম আয়
এমপ্লয়ি-লাইক ডেলিভারি চালকদের জন্য প্রাথমিকভিত্তিতে যে ‘আর্নিংস সেফটি নেট’ নির্ধারণ করা হয়েছে, যানবাহন অনুসারে প্রতি ঘণ্টার হার হবে: বাইসাইকেল (Bicycle) $৩১.৩০ / ঘণ্টা মোটরসাইকেল/স্কুটার (Motorcycle/Scooter) $৩১.৫০ / ঘণ্টা গাড়ি/মোটর যানবাহন (১ টন পর্যন্ত) $৩২.০০ / ঘণ্টা
যেভাবে হিসাব করা হবে ‘আর্নিংস গ্যারান্টি’ ও টপ-আপ এই নতুন আয়ের নিয়ম চালকদের কেবল অ্যাপ অন রেখে অনলাইনে বসে থাকার সময়ের ওপর হিসাব করা হবে না।
- এনগেজড টাইম (Engaged Time): একজন চালক অ্যাপে অর্ডার গ্রহণ করার পর থেকে গ্রাহকের কাছে ডেলিভারি সম্পন্ন করা পর্যন্ত যে সময় ব্যয় করবেন (Engaged Time), কেবল সেই সময়ের ওপর এই সেফটি নেট প্রযোজ্য হবে।
- ৩ সপ্তাহের আর্নিংস পিরিয়ড: এই আয়ের গ্যারান্টি হিসাব করা হবে টানা ৩ সপ্তাহের আর্নিংস পিরিয়ড (3-week Earnings Period) ধরে।
- টপ-আপ সুবিধা (Top-Up): কোনো ৩ সপ্তাহের হিসাবের মেয়াদে যদি চালকের মূল অর্জিত আয় সরকার-নির্ধারিত এই ন্যূনতম আয়ের নিচে নেমে যায়, তবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কোম্পানিকে ঘাটতি টাকা টপ-আপ (পার্থক্য পরিশোধ) করে দিতে হবে। তবে চালক চাইলে এই নির্ধারিত হারের চেয়ে বেশি আয় অব্যাহত রাখতে পারবেন
- ব্যক্তিগত দুর্ঘটনা বীমা: সব প্ল্যাটফর্মকে বাধ্যতামূলকভাবে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সুবিধা দিতে হবে (উবার ইটস ইতিমধ্যে এই সুবিধা দিয়ে আসছে)।
- স্বচ্ছ অফার ও মতামত: ট্রিপ বা ডেলিভারি গ্রহণের পূর্বেই অর্ডারের তথ্য স্বচ্ছভাবে জানানো এবং চালকদের মতামত দেওয়ার আনুষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা।
- বিরোধ নিষ্পত্তি: অ্যাপ ব্লক বা কোনো জটিলতা তৈরি হলে তা সমাধানের জন্য সুনির্দিষ্ট ‘ডিসপুট প্রসেস’ নির্ধারণ।
Photo: AI generated