অ্যাডিলেড থেকে প্রায় দুই ঘণ্টা দূরের মাইন ক্যাম্পে কাজের সুযোগ। অস্ট্রেলিয়ার একটি মাইন সাইট অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিতে Chef/Cook পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এটি একটি Part-Time DIDO (Drive-In Drive-Out) চাকরি।
চাকরির ধরন
• পদ: Chef / Cook
• চাকরির ধরন: Casual, Part-Time
• কর্মপদ্ধতি: DIDO (Drive-In Drive-Out)
• রোস্টার: ২ সপ্তাহ কাজ, ১ সপ্তাহ ছুটি (2:1 roster)
• কর্মস্থল: রিমোট মাইন ক্যাম্প, অ্যাডিলেড থেকে প্রায় ২ ঘণ্টা দূরে
দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে মাইন ক্যাম্পে অবস্থানরত কর্মীদের জন্য বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত ও রান্না করতে হবে। একই সঙ্গে রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তার মান বজায় রাখাও দায়িত্বের অংশ হবে।
প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—
• সাইট কর্মীদের জন্য বিভিন্ন ধরনের খাবার রান্না ও প্রস্তুত করা
• একাধিক ধরনের রান্নায় দক্ষতার সঙ্গে কাজ করা
• খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির সর্বোচ্চ মান বজায় রাখা
• দ্রুতগতির ও ব্যস্ত রিমোট ক্যাম্প পরিবেশে কাজ করা
• রান্নাঘর ও খাবার প্রস্তুতস্থল পরিচ্ছন্ন রাখা
• টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা
প্রার্থীর যোগ্যতা
আবেদনকারীর জন্য মাইন সাইটে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি—
• বিভিন্ন ধরনের খাবার বা একাধিক cuisine রান্নায় অভিজ্ঞতা থাকতে হবে
• রিমোট ক্যাম্প বা দ্রুতগতির কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে
• নির্ভরযোগ্য, পেশাদার ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে
• South Australia-এর বৈধ Driver’s Licence থাকতে হবে
কারা আবেদন করবেন
যেসব অভিজ্ঞ Chef বা Cook মাইন সাইটে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং 2 weeks on, 1 week off রোস্টারে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের তাঁদের হালনাগাদ Resume/CV পাঠাতে হবে ই-মেইল ঠিকানায়: damien@gccservices.net.au
ছবি: Shutterstock