বিপিসিএসএসএ-এর ২০২৬–২৮ মেয়াদের নতুন কমিটি গঠিত: সভাপতি দেবাশীষ, সম্পাদক প্রণব

বাংলাদেশ পুজো অ্যান্ড কালচারাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (বিপিসিএসএসএ)-এর আগামী দুই অর্থবছরের (২০২৬–২০২৮) জন্য নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতভাবে নতুন এই কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
পরপর দ্বিতীয়বারের মতো সফল ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা শেষে এ তথ্য জানান সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার বাদল বারৈ। একই সঙ্গে নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত নির্বাহী কমিটি:
সভাপতি: শ্রী দেবাশীষ চক্রবর্তী 
সহ-সভাপতি: শ্রী প্রণয় কৃষ্ণ মন্ডল
সাধারণ সম্পাদক: শ্রী প্রণব বিশ্বাস
কোষাধ্যক্ষ: শ্রী পীযূষ চৌধুরী
সাংস্কৃতিক সম্পাদক: শ্রীমতী রত্না সাহা
জনসংযোগ সম্পাদক: শ্রী অজিত দাস
কার্যনির্বাহী সদস্য ১: শ্রীমতী লতা চক্রবর্তী 
কার্যনির্বাহী সদস্য ২: শ্রী তন্ময় সানা
কার্যনির্বাহী সদস্য ৩: শ্রী সুদীপ্ত চক্রবর্তী

বাংলাদেশ পুজো অ্যান্ড কালচারাল সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া (বিপিসিএসএসএ) ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশী এবং তাদের নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এই সংগঠনটি। 
সংগঠনটির মূল স্লোগান—“আমাদের সংস্কৃতি ও মূলবোধের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক যাত্রা”