অস্ট্রেলিয়ার জনজীবন ও ঐতিহ্য নিয়ে Eudaid presents আমাদের চোখে আমাদের গল্প’- আলোকচিত্র প্রতিযোগিতা

অস্ট্রেলিয়ার মাটিতে প্রবাসী বাঙালিদের জীবনগাথা, ঐতিহ্য আর প্রকৃতির অদেখা রূপ লেন্সবন্দি করতে এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে ‘আমাদের কথা অষ্ট্রেলিয়া’র ব্যবস্থাপনায় শুরু হয়েছে মোবাইল ফোনে তোলা আলোকচিত্র প্রতিযোগিতা— Eduaid presents আমাদের চোখে আমাদের গল্পEduaid (এডিউএইড) মূলত একটি আন্তর্জাতিক শিক্ষা ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান (Education and Migration Consultancy), যা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং পেশাদারদের অভিবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে আসছে। তারা সামাজিক দায়বদ্ধতা এবং সৃজনশীল বিকাশের অংশ হিসেবে আমাদের কথা অষ্ট্রেলিয়ার সাথে যুক্ত হয়ে এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল সুন্দর ছবি তোলার লড়াই নয়; বরং ছবির পেছনের গল্প বা বিশেষ বার্তাকে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। চারপাশের প্রাত্যহিক জীবনের অদেখা দিকগুলো সাধারণ মানুষের চোখ দিয়ে দেখার জন্যই এই বিশেষ উদ্যোগ।

প্রতিযোগিতার বিভাগ নিয়মাবলী

প্রতিযোগিতায় মোট চারটি ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়েছে:

১. ঐতিহ্য (Heritage)

২. প্রকৃতি (Nature)

৩. জনজীবন জীবনধারা (People and Lifestyle)

৪. সংস্কৃতি উৎসব (Culture & Festival)

প্রতিযোগিতাটি শুধুমাত্র অপেশাদার ফটোগ্রাফারদের জন্য। অংশগ্রহণকারীকে অবশ্যই অস্ট্রেলিয়া-ভিত্তিক হতে হবে এবং ছবিগুলো কেবল মোবাইল ফোন দিয়ে তোলা হতে হবে। তবে ডিজিটাল কারসাজি রোধে কড়া নিয়ম রাখা হয়েছে। সাধারণ কালার কারেকশন বা ক্রপিং করা গেলেও, এআই (AI) দিয়ে তৈরি বা ফটোশপ করা কোনো ছবি গ্রহণযোগ্য হবে না।

প্রতিটি ছবির সাথে সর্বোচ্চ ১০০ শব্দের একটি বর্ণনা বা ক্যাপশন থাকা বাধ্যতামূলক। একজন প্রতিযোগী প্রতিটি ক্যাটাগরিতে একটি মাত্র ছবি জমা দিতে পারবেন।

জমা দেওয়ার প্রক্রিয়া

আগ্রহী প্রতিযোগীদের আগামী ১৮ জুনের মধ্যে news.amaderkotha.au@gmail.com এই ইমেইলে ছবি পাঠাতে হবে। ইমেইলে ছবির সাথে প্রতিযোগীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে #amaderkothaAustralia এবং #eduaid হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিগুলো শেয়ার করতে হবে।

নির্বাচন পুরস্কার

প্রাথমিক বাছাই শেষে বিচারকমণ্ডলী সেরা ৫০টি ছবি নির্বাচন করবেন, যা নিয়ে ‘আমাদের কথা অস্ট্রেলিয়া’ পোর্টালে একটি ভার্চুয়াল গ্যালারি তৈরি করা হবে। পাঠকদের ভোটের ভিত্তিতে একটি ‘পাবলিক চয়েস’ পুরস্কারসহ বিচারকদের রায়ে সেরা ৫ জন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে।

বিজয়ীদের জন্য থাকছে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট। এছাড়া সেরা ৫ জন আলোকচিত্রীর সাক্ষাৎকার ‘আমাদের কথা’র বিশেষ ফিচারে প্রকাশিত হবে এবং তারা পত্রিকাটিতে ‘অতিথি ফটোসাংবাদিক’ হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • ছবি জমার সময়সীমা: ১৮ এপ্রিল থেকে ১৮ জুন ২০২৬
  • অনলাইন প্রদর্শনী: ১৮ জুন থেকে ২৮ জুন ২০২৬
  • ফলাফল ঘোষণা: ৩০ জুন ২০২৬

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জমাকৃত ছবিগুলো পরবর্তীতে ‘আমাদের কথা’র প্রচারণা ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হতে পারে। প্রবাসী বাঙালিদের যাপিত জীবনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই সৃজনশীল প্রয়াস।

আপনি কি একজন অপেশাদার ফটোগ্রাফার? আপনার স্মার্টফোন দিয়ে কি চমৎকার মুহূর্ত বন্দি করতে ভালোবাসেন? তাহলে এই সুযোগটি আপনারই জন্য! আমরা খুঁজছি এমন সব ছবি, যা শুধু সুন্দর নয় বরং যার পেছনে লুকিয়ে আছে একটি গভীর গল্প বা বার্তা। আপনার তোলা সাধারণ একটি ছবিই হতে পারে আগামীর এক অদেখা গল্পের শুরু। আজই আপনার সেরা ছবিটি পাঠিয়ে দিন!