তাজ হোসেন: তখন সবে অস্ট্রেলিয়াতে পা দিয়েছি, চোখের সামনে পত্রিকা, ম্যাগাজিন যা ই পাই তন্ন তন্ন করে চাকুরির বিজ্ঞাপন খুঁজি! এ খুঁজতে গিয়ে ইন্টারেস্টিং বিষয় আবিস্কার করি।
তখন মানে এই ২০১২ সালের দিকে লেটার বক্সে বিনে পয়সায় মেসেঞ্জার নামক ম্যাগাজিন রেখে যেতে যা অনেকটা লোকাল সাবআরবান পত্রিকা! সেখানে মিটিং পয়েন্ট নামক একটা সেকশন থাকতো যেখানে মানুষজন সংগী বা সংগীনীর খোঁজে বিজ্ঞাপন থাকতো! সেখানেই ইন্টারেস্টিং কিছু সংক্ষেপশব্দ বা এব্রিভিয়েশন পেয়ে যাই! বাংলাদেশে চাকরির পরীক্ষার জন্য শত শত এরকম মুখস্থ করতে হয়েছিল।
সেখানে এ নতুন আবিস্কৃত শব্দ গুলো ভালোই লাগলো! তার কিছু নমুনা দিলাম!! যেমন NS (non-smoker), NG ( non-gambler), DTE ( Down to Earth বিনয়ী), VTPR (view to permanent relationship), NTW (not for time waster, SD (social drinkers), WLTM ( would like to meet), এবং FS! ধারণা করতে পারেন কি হতে পারে! এটা হচ্ছে Financially secured! পরে জানলাম শব্দ কমানোর জন্য এগুলোর উৎপত্তি কেননা বিজ্ঞাপনে যত বেশি শব্দ তত বেশি খরচ! তবে যাই হোক যে কারণে ই হোক ভাগ্য ভালো যে এগুলো পরীক্ষায় তো আর আসছেনা!!