অ্যাডিলেডে কাল (২৫ মার্চ) শুরু হচ্ছে ওয়েস্ট ওয়েস্টার্ন অ্যাডিলেড জবস এক্সপো ২০২৬

তাজ হোসেন: অ্যাডিলেডে  অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ার কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের অন্যতম বড় আয়োজন ‘ওয়েস্ট ওয়েস্টার্ন অ্যাডিলেড জবস এক্সপো ২০২৬’ আগামীকাল বুধবার  (২৫ মার্চ) শুরু হতে যাচ্ছে। অ্যাডিলেডে  এন্টারটেইনমেন্ট সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেলা চলবে।

পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলায় স্থানীয় চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ ঘটবে নামী-দামি সব প্রতিষ্ঠানের। স্কুল থেকে সদ্য পাস করা শিক্ষার্থী থেকে শুরু করে অভিজ্ঞ পেশাদার—সবার জন্যই মেলাটি উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণ করতে কোনো ফি লাগবে না।

মেলার বিশেষ আকর্ষণ

এবারের মেলায় কেবল চাকরির খোঁজই নয়, বরং চাকরিপ্রার্থীদের দক্ষতা বাড়াতে থাকছে নানা আয়োজন:

রেজুমে রাইটিং ও ক্যারিয়ার পরামর্শ: বিশেষজ্ঞদের উপস্থিতিতে জীবনবৃত্তান্ত তৈরি ও ইন্টারভিউয়ের টিপস দেওয়া হচ্ছে।

প্রফেশনাল হেডশট: চাকরিপ্রার্থীদের লিঙ্কডইন বা সিভির জন্য পেশাদার ছবি তোলার ব্যবস্থা রয়েছে।

অ্যামেজিং রেস টু ক্যারিয়ার: তরুণদের পেশা নির্বাচনে আগ্রহী করতে থাকছে বিশেষ এই গেম।

বিনামূল্যে আপ্যায়ন: আগতদের জন্য দিনভর কফি এবং দুপুরে ‘সসেজ সিজল’-এর ব্যবস্থা করা হয়েছে।

মেলার আকর্ষণ ও কর্মশালা মূল প্রদর্শনী সকাল ১০টায় শুরু হলেও মেলা প্রাঙ্গণে সকাল ৯টা থেকেই শুরু হবে বিভিন্ন বিশেষায়িত কর্মশালা। দিনব্যাপী মোট ৭টি কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • সকাল ১০:৩০ – ১০:৫৫: ‘নতুন দেশ, নতুন সুযোগ: অস্ট্রেলিয়ায় কাজের পরিবেশ ও পথরেখা’। বিশেষ করে যারা নতুন অভিবাসী, তাদের জন্য এটি বেশ সহায়ক হবে।
  • সকাল ১১:০৫ – ১১:৩০: ডিফেন্স ও শিপবিল্ডিং খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ।
  • দুপুর ১:০০ – ১:২৫: এআই (AI), অটোমেশন এবং ভবিষ্যৎ দক্ষতা নিয়ে বিশেষ আলোচনা।

পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবারের মেলার গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ‘ট্যাপস’ (TAPS)। সিলভার স্পন্সর হিসেবে যুক্ত আছে বিএই সিস্টেমস অস্ট্রেলিয়া (BAE Systems Australia) এবং এএসসি (ASC Pty Ltd)। এ ছাড়া ব্রোঞ্জ স্পন্সর হিসেবে অ্যাডিলেড ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সি এবং স্টাডি অ্যাডিলেডে সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান সহযোগিতা করছে।

মেলা প্রাঙ্গণে একটি বিশাল ‘জবস বোর্ড’ থাকবে যেখানে শত শত খালি পদের তথ্য দেওয়া থাকবে। আগ্রহী প্রার্থীরা চাইলে সরাসরি সেখানেই সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া অভিজ্ঞদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (Resume) তৈরি ও পরিমার্জনের বিষয়েও পরামর্শ নেওয়ার সুযোগ থাকছে।

আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি অফ চার্লস স্টার্ট, সিটি অফ পোর্ট অ্যাডিলেডে  এনফিল্ড এবং সিটি অফ ওয়েস্ট টরেন্সের সমন্বিত উদ্যোগে এই আয়োজন স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির এক সদস্য জানান, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় প্রতিভাদের সাথে সঠিক প্রতিষ্ঠানের সংযোগ ঘটানো। বিশেষ করে উদীয়মান শিল্পগুলোতে প্রশিক্ষণের সুযোগ এবং সরাসরি নিয়োগের এই সুযোগ চাকরিপ্রার্থীদের আত্মবিশ্বাস জোগাবে।”

মেলাটি বিকেল পর্যন্ত চলবে। যাতায়াতের সুবিধার জন্য ট্রেন, বাস ও ট্রাম সংযোগের পাশাপাশি পার্কিংয়ের সুব্যবস্থাও রাখা হয়েছে।