বিদেশি নাগরিকদের জন্য ED Card ও Visa on Arrival (VoA): আগাম অনলাইন সুবিধা

বাংলাদেশে যাতায়াতকারী সকল বিদেশি পাসপোর্টধারী যাত্রীকে বিমানবন্দরে প্রবেশ বা প্রস্থানের সময় ED Card (Embarkation/Disembarkation Card)-এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হয়। একই সঙ্গে, Visa on Arrival (VoA)-এর জন্য আবেদনকারী যাত্রীদের বিমানবন্দরে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতে পারে।

যাত্রীদের আগমন ও বহির্গমন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে বিদেশি পাসপোর্টধারীদের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এখন আগাম অনলাইনে সম্পন্ন করার সুবিধা চালু করা হয়েছে। বাংলাদেশে আসা বা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা এবং Visa on Arrival (VoA) নিতে ইচ্ছুক যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার আগেই অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী কিন্তু বিদেশি পাসপোর্টধারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি যদি অস্ট্রেলিয়ান পাসপোর্টে বাংলাদেশে ভ্রমণ করেন, তাহলে তাকেও বিদেশি পাসপোর্টধারী হিসেবে একই নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ, বাংলাদেশে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় ED Card পূরণ করতে হবে।

এছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্টে NVR (No Visa Required) Seal/Endorsement না থাকলে বাংলাদেশে প্রবেশের জন্য Visa on Arrival (VoA) অথবা প্রযোজ্য ভিসা প্রয়োজন হতে পারে। তাই ভ্রমণের আগে নিজের পাসপোর্টে NVR আছে কি না নিশ্চিত করা এবং প্রয়োজন হলে আগাম VoA-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ।

অনলাইনে আবেদন/নিবন্ধনের লিংক: ED Card ও Visa on Arrival-এর অনলাইন পোর্টাল

যাত্রীদের প্রতি পরামর্শ: বিমানবন্দরে সময় বাঁচাতে এবং আগমন ও বহির্গমন প্রক্রিয়া সহজ করতে যাত্রার আগে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রাখুন এবং আপনার পাসপোর্টে প্রয়োজনীয় ভিসা/NVR সুবিধা রয়েছে কি না নিশ্চিত করুন।