অরা: এক খণ্ড ‘বাংলাদেশ’ যখন পৌঁছায় দূর দেশে

চারপাশে ঝলমলে আলো, কৃত্রিম আলোর রোশনাই, আর নিখুঁত পরিপাটি সাজসজ্জা। প্রবাসী জীবনের কোনো এক সামাজিক আয়োজনে চারপাশের এত হইচই আর ভিড়ের মাঝেও মনে হচ্ছিল কী যেন নেই, কোথাও যেন একটা বড় শূন্যতা।

হঠাৎই নজর আটকে গেল পাশের টেবিলে। সুতি শাড়ির পরিচিত ভাঁজে জড়িয়ে আছেন একজন, কারো হাতে শোভা পাচ্ছে দেশীয় মাটির তৈরি অলংকার। মুহূর্তের মধ্যেই বদলে গেল পরিমণ্ডলের অনুভূতি। সুদূর অস্ট্রেলিয়ার বুকে বসে যেন হঠাৎ পাওয়া গেল নিজের ঘর, নিজের মাটির সেই চিরচেনা সুবাস।

স্মৃতির অ্যালবামে ভেসে উঠল দেশের দিনগুলো। ঈদের সকালে নতুন পোশাকের সতেজ গন্ধ, পূজার ঢাকের শব্দে মুখরিত চারপাশ, বিয়ের বাড়ির সেই পরিচিত কোলাহল আর আপনজনদের ওম। প্রবাসের ঝকঝকে জীবনের মাঝেও সেই আন্তরিকতার আমেজটুকু যেন কোথায় হারিয়ে যায়। তখনই এক গভীর উপলব্ধি, আমরা দেশ থেকে কতটা দূরে, অথচ মনটা পড়ে আছে ঠিক আগের জায়গাতেই।

আসলে প্রবাসে এসে বোঝা যায়, দেশীয় পণ্যগুলো শুধুই ব্যবহারযোগ্য কোনো বস্তু নয়। একটি শাড়ি, একটি পাঞ্জাবি কিংবা একটি মাটির গহনা, এগুলোর প্রতিটি সুতোয়, প্রতিটি অলংকারে লুকিয়ে থাকে আমাদের শৈশব, আমাদের স্মৃতিকথা এবং মাটির টান। এগুলো প্রবাসীদের শিকড় ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

এই আবেগ ও তাড়না থেকেই জন্ম নিয়েছে এক আন্তরিক উদ্যোগ—‘অরা’

প্রবাসীদের কাছে দেশের সেই পরিচিত স্পর্শ ও অনুভূতি পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে উদ্যোগটি। বিদেশের মাটিতে বসে দেশের যেকোনো শপ বা অনলাইন পেইজ থেকে পছন্দের জামা, থ্রিপিস, কিংবা পাঞ্জাবি পছন্দ করলেই তা সংগ্রহ করে প্রবাসীদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় ‘সখের দোকান’। এমনকি প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় পাওয়ারের চশমা প্রস্তুত করে এনে দেওয়ার বিশেষ সুবিধাও রয়েছে এখানে। সহজ কথায়, প্রবাসে বসে দেশের যেকোনো প্রয়োজন মেটানোই এদের মূল লক্ষ্য।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড (Adelaide)-এ রয়েছে সরাসরি হোম ডেলিভারির সুবিধা। এ ছাড়া পুরো অস্ট্রেলিয়াজুড়ে অত্যন্ত দ্রুততা ও নিরাপত্তার সাথে ‘অস্ট্রেলিয়া পোস্ট’-এর (Australia Post) মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হয়।

প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও বাঙালি খুঁজে ফেরে সেই চেনা গন্ধ আর আপন স্পর্শ, যা বারবার মনে করিয়ে দেয় আমাদের শিকড় কোথায়, আর হৃদয়ের ঠিকানা কোনটি। প্রবাসীদের সেই আবেগকে সম্মান জানিয়ে, দেশের রূপ-রস ও স্পর্শকে বিশ্বমঞ্চে সহজলভ্য করতেই ‘অরা’-এর এই নিরন্তর পথচলা।

ফেসবুক পেজ : https://www.facebook.com/share/18w8oNsddr/?mibextid=wwXIfr

ইমেইল: warra2026@gmail.com