পার্থে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এডিথ কোয়ান ইউনিভার্সিটি (ECU), পার্থ-এর শিক্ষার্থী তাসনিম ওইশির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে Bangladeshi International Students Association Perth (BISAP), Australia।
তাসনিম ওইশির আকস্মিক মৃত্যুতে পার্থের বাংলাদেশি শিক্ষার্থী ও বৃহত্তর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যু পরিবার, স্বজন, বন্ধু, সহপাঠী এবং পরিচিতজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এক শোকবার্তায় BISAP জানায়, “তাসনিম ওইশির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
BISAP আরও জানায়, তারা মহান আল্লাহর কাছে তাসনিম ওইশির আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে।
Bangladeshi International Students Association Perth (BISAP), Australia