২০ মার্চ অ্যাডিলেডে পবিত্র ঈদুল ফিতর: ঈদের জামাতগুলোর সময় ও স্থান

দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে আগামী ২০ মার্চ (শুক্রবার) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহ মেতে উঠবে ঈদের আনন্দে।

অ্যাডিলেডের প্রধান প্রধান মসজিদ ও খোলা মাঠে ঈদের বড় জামাতগুলোর সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এবারও অ্যাডিলেড শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শহরের সবচেয়ে বড় ঈদ জামাত।

অ্যাডিলেড শোগ্রাউন্ডের মেইন অ্যারেনায় এবার দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। প্রতি বছরই এখানে কয়েক হাজার মুসল্লি একত্রিত হন।

ইসলামিক সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়ার অধীনে প্রধান তিনটি স্থানে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের নামাজ শুরু হবে। ভেন্যুগুলো ভোর ৭টা থেকেই মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

  • মেরিয়ন কমিউনিটি: হেনড্রি স্ট্রিট রিজার্ভ (Hendrie St Reserve)।
  • এলিজাবেথ মসজিদ: মসজিদ উসমান বিন আফফান (১৪১ হোয়ার্থ রোড)।
  • ওয়ান্ডানা মসজিদ: মসজিদ আবু বকর আস-সিদ্দিক (৫২-৫৬ ওয়ান্ডানা অ্যাভিনিউ)।

শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে:

  • ব্লেয়ার আথল (Blair Athol): লায়নেল অ্যাভিনিউয়ের ফুটসাল পার্কে (The Centre) জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।
  • ভার্জিনিয়া মসজিদ: এখানে নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা।
  • মসন লেক (Mawson Lakes): ওভাল ২-এ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের জন্য জরুরি নির্দেশনা

আয়োজক কমিটিগুলোর পক্ষ থেকে মুসল্লিদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • বাসা থেকে অজু করে আসা।
  • নিজের জায়নামাজ সঙ্গে রাখা।
  • প্রয়োজনবোধে বসার জন্য ব্যক্তিগত চেয়ার নিয়ে আসা।

অ্যাডিলেডের বিভিন্ন কমিউনিটি নেতারা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন।