আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ট্রেড কোর্স পাথওয়েতে বড় ধরনের পরিবর্তন: নিয়ম বদলের আগেই বিশেষ সেমিনার

অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়ায়  আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ট্রেড কোর্স পাথওয়েতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আগামী ১ জুলাই ২০২৬ থেকে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষানবিশি বা ‘অ্যাপ্রেন্টিসশিপ’ ছাড়া সার্টিফিকেট-৩ (Certificate III) ট্রেড কোর্সে ভর্তির সুযোগ সীমিত হয়ে যেতে পারে। ফলে যারা অ্যাপ্রেন্টিসশিপ ছাড়াই এই কোর্সে এনরোল বা ভর্তি হতে চান, তাদের জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন অভিবাসন ও শিক্ষা বিশেষজ্ঞরা। এই পরিবর্তনের মুখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডলাইন দিতে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে চার দিনব্যাপী ওয়ান-টু-ওয়ান (1:1) কাউন্সিলিং এবং একটি বিশেষ ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে খ্যাতনামা শিক্ষা ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘এডুএইড’ (eduaid)।

চার দিনের ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিং: আগামী ৮ জুন থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত অ্যাডিলেডে এই ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেইনারদের সাথে কথা বলার সুযোগ পাবেন। কাউন্সিলিং সেশন থেকে শিক্ষার্থীরা মূলত যেসব সুবিধা পাবেন:

  • সার্টিফিকেট-৩ ট্রেড কোর্সের খুঁটিনাটি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত গাইডলাইন।
  • সরাসরি স্বনামধন্য এডুকেশন প্রোভাইডার ও ট্রেইনারদের সাথে আলোচনার সুযোগ।
  • নিজস্ব লক্ষ্য ও ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী সঠিক কোর্স বেছে নেওয়ার সুবিধা।
  • সর্বনিম্ন প্রাথমিক ডিপোজিট (Initial Deposit) দিয়ে স্পট এনরোলমেন্টের সুযোগ।
  • যোগ্যতা সাপেক্ষে নির্বাচিত এনরোলমেন্টের জন্য সর্বোচ্চ ৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার (AUD $5,000) পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা।
  • মাইগ্রেশন, ভিসা এবং শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্নের সরাসরি সমাধান।

সাউথ অস্ট্রেলিয়া ট্রেড কোর্সেস ফেয়ার ২০২৬ : চার দিনের এই বিশেষ কাউন্সিলিং সেশন শেষে আগামী ১২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে ‘সাউথ অস্ট্রেলিয়া ট্রেড কোর্সেস ফেয়ার ২০২৬’। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মেলায় সাউথ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।

ভেন্যু ও সময়সূচি:

  • স্থান: লেভেল ৪, ১১৮ কিং উইলিয়াম স্ট্রিট, অ্যাডিলেড, এসএ ৫০০০ (Level 4/118 King William St, Adelaide SA 5000)।
  • ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিং: ৮ থেকে ১১ জুন ২০২৬।
  • ট্রেড কোর্সেস ফেয়ার: ১২ জুন ২০২৬।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেয়ারে প্রবেশ সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে করা যাবে। তবে মেলায় অংশ নিতে এবং ওয়ান-টু-ওয়ান কাউন্সিলিংয়ের স্লট বুক করতে আগে থেকে টিকিট ও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সীমিত আসনের কারণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিজের স্লট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশনের লিংক:

ফ্রি কাউন্সিলিং বুকিংয়ের জন্য: https://forms.gle/B5NSmarhb2dpWio78

ফেয়ারের ফ্রি টিকিটের জন্য: https://www.eventbrite.com.au/e/south-australia-trade-courses-fair-2026-for-international-students-tickets-1990948791430

ছবি: সংগৃহীত