আজ অস্ট্রেলিয়াজুড়ে ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে ‘স্মরণদিবস‘ বারিমেম্বারেন্সডে (Remembrance Day)। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোরিয়া, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য কিংবা আধুনিক শান্তিরক্ষা মিশন যেখানেই অস্ট্রেলীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের পতাকার তলে নিজেদের জীবন সঁপে দিয়েছেন, তাঁদের আত্মত্যাগকে স্মরণ করছে পুরো জাতি।
আজকের এই বিশেষ দিনে অস্ট্রেলিয়ার রাজপথ থেকে শুরু করে স্মৃতিসৌধগুলোতে নজর কাড়ছে এক বিশেষ দৃশ্য অসংখ্য মানুষের বুকে শোভা পাচ্ছে ছোট ছোট লালপপিফুল (Red Poppy)। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউরোপের ফ্ল্যান্ডার্স ফিল্ডসের ধ্বংসস্তূপে ফুটন্ত রক্তিম পপি ফুলই আজ বিশ্বব্যাপী শহীদদের আত্মত্যাগের প্রধান প্রতীক।
অস্ট্রেলিয়ার ‘রিটার্নড অ্যান্ড সার্ভিসেস লিগ’ (RSL)-এর উদ্যোগে পপি বিক্রির অর্থ ব্যবহার করা হয় যুদ্ধাহত সেনা, অবসরপ্রাপ্ত ভেটেরান এবং নিহতদের পরিবারের সামাজিক সুরক্ষায়। ফলে একটি পপি কেবল স্মৃতির প্রতীক নয়, এটি জীবিত ও তাঁদের স্বজনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও বটে।
প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ছিল মাত্র ৫০ লাখের কাছাকাছি। অথচ সেই যুদ্ধেই ৪ লক্ষাধিক অস্ট্রেলীয় অংশ নিয়েছিলেন এবং ৬০ হাজারের বেশি তরুণ আর কখনো নিজ দেশে ফিরতে পারেননি। অস্ট্রেলীয় সংস্কৃতিতে এই বিশাল ক্ষতি কেবল একটি ইতিহাসের পাতা নয়, এটি তাদের ‘অ্যানজাক’ (ANZAC) স্পিরিট এবং জাতীয় পরিচয়ের অন্যতম মূল ভিত্তি।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অস্ট্রেলীয়রা এই স্মৃতি বহন করে নিয়ে চলছেন গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতায়।
১৯১৮ সালের এই ঐতিহাসিক লগ্নেই প্রথম বিশ্বযুদ্ধের কামানগুলো নীরব হয়েছিল। সেই থেকে শতবর্ষ পার হলেও, ১১ নভেম্বরের এই এক মিনিটের স্তব্ধতা অস্ট্রেলীয়দের হৃদয়ে এক চিরন্তন শ্রদ্ধার সুর তুলে আনছে। ‘দ্য লাস্ট পোস্ট’ (The Last Post) এর বিষাদময় ট্রাম্পেট সুর যখন বাতাসে ভেসে ওঠে, তখন সবাই একাত্ম হয়ে যান একই বেদনায়।